বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে চলেছে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে : খন্দকার আজিজ এমপি

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি : / ২৮৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম (খন্দকার আজিজ) বলেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশে কোন মানুষ অভুক্ত থাকবে না। এদেশের মানুষের জন্য নিরাপদ সুখ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলাই তার এক মাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রামের ফলে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে। দেশের মানুষ এখন শেখ হাসিনাকে জাতির উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ভাবে।
শনিবার (৮জুন) সকালে মধ্যকুল-রামচন্দ্রপুর ঠাকুরবাড়ী চারের মাথায় হরিহর নদীর উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাংবাদিক শাহিনুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যপক আলা উদ্দিন আলা, মাষ্টার দিপক কুমার, ইমতিয়াজ উদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।আলোচনা সভার আগে এমপি আজিজুল ইসলাম সেতু নির্মান ফলক উন্মোচনের মাধ্যমে চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, পৌরসভার কাউন্সিলর জি এম করিব হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকা পরিচারক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রহমান, এম আব্দুল করিম ও অলিয়ার রহমান প্রমুখ।পরে এমপি বিভিন্ন ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর