শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট : / ১৩৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা নিরপরাধ তারা হয়রানির শিকার হবেন না। জুলাই শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।মো. আমিনুল ইসলাম বলেন, এ ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। যেখানে আমাদের জুলাই বিপ্লবে যে সকল আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে আমি কর্তব্য পালন করতে পারি। এ ট্রাইব্যুনালে যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যেসব মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে বিচারটা হয়।তিনি আরও বলেন, সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আমার বন্ধু। তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যেহেতু আজকে আমি প্রথম আসলাম। আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমি দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর