বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের নেছারাবাদের ১৯ বছর আগের হত্যাকান্ডের ঘটনায় ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি: / ১৩০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০০৬ সালের একটি হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পিরোজপুরের একটি আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মোক্তাগীর আলম এ আদেশ দেন। এ সময় বিচারক সাজাপ্রাপ্ত প্রক্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেলা হাজতের আদেশ দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ৪ জনের মধ্যে ২ জন উপস্থিত ছিলেন। বাকী ২ জন পলাতক রয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার করফা গ্রামের নূর মোহাম্মদ সরদার এর ছেলে রফিকুল ইসলাম (৫৫) এবং আশ্রাফ আলী আকন এর ছেলে জসিম আকন, বরিশালের কোতয়ালী থানার আব্দুল বারেক হাওলাদার এর ছেলে জব্বার হাওলাদার (৭৯) এবং একই এলাকার আজাহার মোল্লার ছেলে খোকন মোল্লা। চারজনকে সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ওয়াহিদ হাসান বাবু। আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৭ অক্টোবর পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি গ্রামের একটি খাল থেকে বরিশাল বিভাগীয় হিসান নিয়ন্ত্রকের কার্যালয়ে এমএলএসএস এবং ঝালকাঠির নলছিটি উপজেলার বৈচান্দি গ্রামের হাসেম আলী মৃধার ছেলে হারুন অর রশিদ (৪৫) এর জখম মৃতদেহ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন হাওলাদার অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ওইদিন নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর ১১ দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন যে হারুন অর রশিদ খুন হয়েছেন। তিনি অফিস থেকে ছুটি নিয়ে খুলনা যাওয়ার পথে তার পরিচিত বরিশাল শহরের রিকসাচালক রফিকুলের সাথে তার গ্রামের বাড়ি নেছারাবাদে গিয়েছিলেন। এ সময় টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে রফিকুল সহ অন্যরা হারুনকে কুপিয়ে হত্যা করে মৃতদেহ পাশের খালে ফেলে দেয়। পরবর্তীতে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ৪ জনকে অভিযুক্ত করে আদালতে ২০০৮ সালে অভিযোগপত্র দাখিল করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর