শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর সাপাহারে জোর পূর্বক লক্ষাধিক টাকার মাছ উত্তোলন

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : / ১২৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে পূর্ব দ্বন্দ্বের জের ধরে পুকুর থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকার মাছ উত্তোলন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাবুক গ্রামে। এ বিষয়ে ১১ জানুয়ারী (শনিবার) ৪ জনকে বাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ভাবুক গ্রামের জুলফিকার আলি। অভিযোগ সূত্রে জানা গেছে, ভাবুক গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে জুলফিকার আলি ভাবুক মৌজার ৮ নং আর এস খতিয়ান ভুক্ত ৩৪২ নং দাগের ১ একর ৬৪ শতাংশ সম্পত্তি ক্রয় মূলে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলো। ইতিমধ্যে ভাবুক গ্রামের নাজিমুদ্দিনের ছেলে বিবাদী জিয়ারুল, শামসুল, আনিসুর ও মনসুরের নেতৃত্বে গত ৩ জানুয়ারী ভোর আনুমানিক ৫ টার দিকে পুকুরে গিয়ে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির প্রায় দশ মণ মাছ উত্তোলন করে।যাতে করে প্রায় লক্ষাধিক টাকার মাছ তুলে নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও ওই দিন দুপুরে বে আইনী ভাবে নেট দিয়ে ঘের দিয়ে গায়ের জোরে উক্ত সম্পত্তি জবরদখলের চেষ্টা করে। উল্লেখ্য যে, এর আগেও বিবাদীরা ভয় ভীতি প্রদর্শন করে এবং জোর করে পুকুর দখল নেওয়ার চেষ্টা ও হুমকি ধামকি সহ ভয়ভীতি প্রদান করে। এ ব্যাপারে বিবাদী শামসুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি মাছ উত্তোলনের কথা অস্বীকার করেন। নিজের প্রাপ্য জমিতে ঘের দিয়ে মাছ ছেড়েছে বলে জানান। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর