শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত

ডেক্স রিপোর্ট : / ১১৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

আগামীতে চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।জনগণের উদ্দেশে তিনি বলেন, আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না। তারা যেন আগামীতে নতুন বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে সে লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ইমাম এবং ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি এসব কথা বলেন। এ সময় ৫ শতাধিক ইমামের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।হাসনাত আব্দুল্লাহ বলেন, আলেম এবং ইমামদের কথা মানুষ বেশি গুরুত্ব দেয়। তাই আপনারা মসজিদে মসজিদে মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবেন।হাসনাত বলেন, আপনারা চাঁদাবাজ দুর্নীতিবাজ ব্যক্তিদের মুখোশ উন্মোচনেও দায়িত্ব পালন করবেন।ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ৫টা দাবি শুনেছি। আমি ধর্ম উপদেষ্টার কাছে আগামীদিন গিয়ে এগুলো উপস্থাপন করব।হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আমরা এ দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি। সংখ্যালঘুদের সঙ্গে আমাদের সামাজিক বন্ধন রয়েছে। আমরা তাদেরকে সংখ্যালঘু হিসাবে দেখি না। তাদেরকে পড়শি এবং প্রতিবেশী হিসেবেই দেখি। আমাদের শত বছরের এ বন্ধন নষ্ট করার পাঁয়তারা চলছে। ভারতের মিডিয়াগুলো আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অন্যদের মাঝে বত্তৃদ্ধতা করেন দেবিদ্বার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি সিক্ত সিয়াম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর