বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিজয় দিবসে মোদীর বক্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন : উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নিজস্ব সংবাদদাতা: / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

ভারত মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যভাবে দেখতে পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু বিশ্ববাসী জানে- এটা শুধু বাংলাদেশের বিজয়। আমাদের স্বাধীনতাযুদ্ধ বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ। যদিও সেই যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে বলেছেন, নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ।মঙ্গলবার সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে জীবিত মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন।সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ববাসী জানেন, আমাদের যুদ্ধটি আমরাই শুরু করেছিলাম, আমরাই সমাপ্ত করেছি। সেখানে সাহায্য-সহযোগিতা ভারতের ছিল তাতে সন্দেহ নেই। আমরা সেটা স্মরণও করি।নির্বাচনের তারিখ নিয়ে নৌ-উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কার এখনও শেষ হয়নি। সংস্কারের পর নির্বাচন কীভাবে হবে- কখন হবে সময়মতো জানানো হবে।এর আগে সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষক দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।উপদেষ্টা বলেন, ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমিতে পড়াশুনা শেষ করে নৌবাহিনীতে যোগ দেওয়া যায়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। পরে সেখানে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্রপথের যোদ্ধা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর