বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা।

পিরোজপুর প্রতিনিধি : / ১৬১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপি’র তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগের দ্বায় থেকে অব্যহতি প্রদান করেছেন পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত। বুধবার ওই আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন এ আদেশ প্রদান করেন। মামলার নথি ও আদালত সূত্রে জানাগেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারন সম্পাদক এডভোকেট মো: দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তারিখ দন্ড বিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দাবাদ ও উস্কানীমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন। বুধবার ( ১১ ডিসেম্বর ) অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোন উপাদান না থাকায় আসামিকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান। এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ দেশনেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিলো। দেশে ছাত্র জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায় আজ দেশ নায়ক তারেক রহমান পিরোজপুরে দায়েরকৃত মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাশ ও মামলাটি খারিজ হয়। সব মামলায় তিনি খালাশ হবেন এবং বীরের বেশে দেশে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর