বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আশুলিয়ার নরসিংহপুরে গরু-ছাগলের হাট উদ্বোধন

আশুলিয়া প্রতিনিধি : / ২৮৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার নরসিংহপুরে মঙ্গলবার বিকাল ৪ টায় এক বিশাল  গরুর হাটের  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত   হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী জমত আলী দেওয়ান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মঞ্জু দেওয়ান, ঢাকা জেলা যুবলীগের সদস্য দেওয়ান রাজু আহমেদ,সানাউল হক সানি সদস্য সচিব আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বেপারী, সাবেক মেম্বার বকুল সরকার, নিলুফা আক্তার লুতফা মহিলা মেম্বার, সাবেক মেম্বার আলমগীর হোসেন, । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটের জমিন মালিক অনক নাগ,অনুষ্ঠান সার্বিক তত্ত্ববেদনে ছিলেন হাসান সরকার। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইজাদার হাসান সরকার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি । এ সময় প্রধান অতিথি বলেন নরসিংহপুর ঐতিহ্যবাহী হাটটি আমার বাবা মরহুম সৈয়দ আহমেদ মাস্টার পরপর তিনবারের চেয়ারম্যান, এ হাট উদ্বোধন করেছিলেন এবং এই হাট টি পুনরায় আমি উদ্বোধন করতে এসে আমার বাবার বন্ধুদের সাথে আমার স্মৃতি বয়ে যায়। তাই এই হাটের সকল উপস্থিত মানুষদের  আহ্বান করব  কোন প্রকার গণ্ডগোল যাতে না হয়। কারণ এই আশুলিয়ার ঐতিহ্যবাহী হাট বলে সবাই এই হাট টিকেই জানে। হাটের মধ্যে যাতে কারোর কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে বলেন্টিয়ারদের সকলের প্রতি খেয়াল রাখার জন্য বলেন। পুরো হাটকে সিসি ক্যামেরা দ্বারায় নিয়ন্ত্রণে আনার জন্য হাট কমিটি ইজাদারকে বলেন এবং অত্র এলাকার মুরুব্বীরা যাতে হাট কমিটির অফিসে বসে সকল সমস্যার সমাধান করেন। প্রয়োজনে হাটে নজরদারি রাখবেন বর্তমান এমপি ঢাকা ১৯ আসনের সাইফুল রহমান সাহেব এবং আমি নিজে  এই হাটের প্রতি আমার সব সময় খেয়াল রাখবো। মুরুব্বীদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন, যাতে একটি শান্তিপ্রিয়ভাবে ঈদ উৎসব মুখে হয়। ঈদ উৎসবমুখী হাটে ঈদের আনন্দ বয়ে আনার জন্য হাট কমিটির প্রতি আহ্বান করেন বিশেষ অতিথীরা।এ সময় তারা বলেন  এই সময় বলেন হাটের শুভ মঙ্গল কামনায় বিগত দিনের মতন যাতে সুন্দরভাবে পরিচালনা করেন। সভাপতি বক্তব্যে বলেন এ হাট টির সুনাম আছে ক্রেতা- বিক্রেতার যাতে কোন প্রকার সমস্যা না হয় এবং চোর বাটপার থেকে যাতে সর্বক্ষণ খেয়াল রাখা হয়।এ সময় স্বাগত বক্তব্য ইজাদার হাসান সরকার বলেন এই হাটে আমি ইজাদার টেন্ডার এনেছি। আমি গরিব দুঃখী অসহায় মানুষের নেতা, আমি চাই এই হাটের সুনাম বয়ে রাখার জন্য এ হাটে ক্রেতা বিক্রেতার কোন সমস্যা হোক এরকম কোন ঘটনা আশা করি না। যদি কেউ করার চেষ্টা করেন তাকে আইনের হাতে তুলে  দেওয়া হবে,আমার এলাকার গণ্যমান্য মুরুব্বিরা এ হাট কমিটির মধ্যে বসে থেকে সকল ব্যবস্থাপনা পরিচালনা করবেন৷ এবং হার্ট কমিটি ভলেন্টিয়ার, সিসি ক্যামেরা, প্রশাসন ও সাংবাদিকদের দ্বারায় সকল দিকে খেয়াল রাখা হবে। সকলের প্রতি হাটে গরু কেনার জন্য আহবান করি । ঢাকা উত্তরা থেকে নরসিংহপুর বাস স্ট্যান্ড বাইপাইল থেকে নরসিংহপুর বাস স্ট্যান্ড নামলেই গরুর বিরাট হাট। এ হাটে লক্ষাধিক এর উপরে গরু থাকে। বিশ হাজারের উপরে খাসি থাকে। আশা করি এবার তার চেয়ে বেশি বৃদ্ধি হবে।সর্বশেষ মিষ্টি বিতরনের মাধ্যমে সভা সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর