সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : / ১৫৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার দুবাইতে পাকিস্তানের দেয়া ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২.১ ওভার শেষে ৩ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।ফাইনালে উঠার লড়াইয়ে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশের যুবারা। ১৪ বল খেলেও কোনো রান না করেই ফিরে যান কালাম সিদ্দিকী। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২৫ বলে ১৭ রান করে আব্দুল সোবহানের বলে ক্যাচ দেন। ২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর চাপ কিছুটা বাড়ে বাংলাদেশের জন্যও। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও শিহাব জেমসের জুটিতে সেটি কাটিয়ে উঠে তারা। দু’জনের ৫৭ রানের জুটি ভাঙে ৩৬ বলে ২৬ রান করে নাভিদ আহমেদের বলে শিহাব আউট হলে। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। মারুফ মৃধা পাকিস্তান শিবিরে প্রথম ওভারেই আঘাত হানেন। দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরও আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে ফেরান এই পেসার।মাঝে অধিনায়ক সাদ বাইগ আর মোহাম্মদ রিয়াজুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। সেট এই দুই ব্যাটারকেই আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কোনো ব্যাটারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ।টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার মারুফ মৃধা।ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারানো ভারতের যুবারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর