মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

খুলনার পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন: ডিসি

মীর রাজিবুল হাসান নাজমুল : / ১৩৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পাইকগাছা থানা, পৌরসভা, জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায়ের জন্মস্থান রাড়ুলীর ঐতিহাসিক বসতভিটা, দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভূবণ মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উপজেলা কৃষি অফিস, উপজেলা ভূমি অফিস, রাড়ুলী ইউনিয়ন পরিষদ, রাড়ুলী ইউনিয়ন ভূমি অফিস, দক্ষিণ সলুয়া আবাসন প্রকল্প, দক্ষিণ সলুয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং কপিলমুনির নগর শ্রীরামপুর ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন সংযোগ সড়কের শুভ উদ্বোধন করেন। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত -বিন-রফিক, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ সহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম ব্যক্তি বর্গ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর