মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ঢাকা জেলার আশুলিয়ায় বাৎসরিক ছুটির টাকার দাবীতে মহাসড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি : / ১৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিল্পাঞ্চলে বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবীতে শ্রীপুরস্থ শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড নামে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শনিবার (৩০ নভেম্বর) শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: মমিনুল ইসলাম। এসময় তিনি বলেন সকাল ৮টা সময় কারখানার প্রায় সহশ্রাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পর আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে দেয়।

এসময় বিক্ষুব্দ শ্রমিকরা বলেন,বাৎসরিক ছুটির টাকা ও ৭ জন কর্মকর্তার অপসারণ দাবী জানিয়ে দুই মাস ধরে দাবী জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ এনিয়ে তালবাহানা করতে থাকে। গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুরে কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। একপর্যায়ে কর্তৃপক্ষ তাদের দাবী মেনে নিয়ে দুইজন কর্মকর্তা-কে অপসারণ করেন এবং শ্রমিকদের দাবীকৃত টাকার মধ্য থেকে নাম-মাত্র টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে থাকে। বাকী টাকা শনিবার দিবে বলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

এছাড়াও ওই কারখানার সুইং অপারেটর তানিয়া আক্তার তৃষা,নুর ইসালাম সহ আরো অনেক শ্রমিকরা বলেন,কারখানাটিতে প্রায় ১৩’শ শ্রমিক কাজ করে। তাদের কারো ৫ বছর,কারো ৭ বছর আবার কারো আরো অনেক বেশিদিনের ছুটির টাকা পাওনা রয়েছে। এসব পরিশোধের দাবী জানিয়ে আন্দোলন করেন তারা। আন্দোলনের কারণে কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের সম্পুর্ণ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের পরিবর্তে আংশিক প্রদান করে বাকি টাকা বকেয়া রাখা হয়। ৩ বছরের ছুটির টাকা জমা হলে এক বছরের টাকা পরিশোধ করে এবং দুই বছরের টাকা বকেয়া রাখা হয়। গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির টাকা পরিশোধের কথা বললেও পরে দেখা যায় শ্রমিকরা আংশিক টাকা পেয়েছেন।

বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে কর্মবিরতি পালন করে। পরবর্তীতে মালিকপক্ষ কোন ঘোষণা ছাড়াই আজ শনিবার কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তাই বাধ্য হয়েই সড়কে নেমেছি। এদিকে,আজ সকালে কারখানায় এসে শ্রমিকরা প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পায়। পরে এনিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারেনি শ্রমিকরা। পরে সকাল সাড়ে ৮ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড কারখানার এইচ আর এডমিন মো: জামাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকদের সকল পাওনা টাকা আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এমনটি হচ্ছে। তবে এখন আর কোন ঝামেলা নেই, সব ঝামেলা সমাধান হয়ে গেছে।

উক্ত বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: মমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদককে তিনি বলেন বাৎসরিক ছুটির টাকা সহ বিভিন্ন দাবী জানিয়ে গত বৃহস্পতিবারও আন্দোলন করে শ্রমিকরা। ওইদিন নিকোজিয়েশন হয়নি। শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে আবার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর