বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডিমলায় তৃতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী ।সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে ডিমলা উপ‌জেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।আহত স্বামীর নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রা‌মের সাদেক আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম (২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।এলাকাবাসী ও স্বামীর পরিবার সূত্রে জানা গেছে , আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়।তাদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের কারনে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে হাকিম। সম্প্রতি সে তৃতীয় বিয়ে করে বউ হিসেবে সে এক মেয়েকে বাড়িতে নিয়ে আসে। পরে সোমবার দিবাগত রাতে তার দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটায়।হাকিমের মামা আজম জানান, তৃতীয় ‌বি‌য়ের পর থে‌কে স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে কলহ চল‌ছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের পুরুষাঙ্গ কে‌টে ফে‌লে তার স্ত্রী আসমা। প‌রে বাড়ির লোকজন বুঝতে পেরে তা‌কে উদ্ধার ক‌রে রংপুরের একটি বেসরকারি হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে । এদিকে প্রচুর রক্তক্ষরণের কারণে হাকিমের শারীরিক অবস্থা ভালো নয়। তার স্ত্রী এ ঘটনা ঘটিয়ে বাড়ী থে‌কে পা‌লি‌য়েছেন বলে জানান আজম। পরিবারের দাবি, আব্দুল হাকিমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার জানান, স্বামী তৃতীয় বিয়ে করার ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। তবে বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিমলা থানার তদন্ত ওসি আব্দুর রহিম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর