শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি : / ১৩৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

পিরোজপুরের ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত বারেক মৃধার ছেলে শামীম মৃধা (৩০)। আদালত সূত্রে জানাযায়, ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ভিকটিম লামিয়া আকতার (১৫) ২০২২ সালের ১১ জুন স্কুলছুটির পর বাড়ী ফিরছিলো। দন্ডিত শামীম মৃধা পথিমধ্যে লামিয়ার পথরোধ করে মুখ চেপে ধরে ওই গ্রামের জনৈক নাসির উদ্দিনের কলা বাগানে নিয়ে ধর্ষণকরে। বাড়ী ফিরে লামিয়া বিষয়টি তার মা বিউটি বেগমকে জানালে পরদিন ১২ জুন বিউটি বেগম ভান্ডারিয়া থানায় শামীমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ১৬ জুন ঢাকার উত্তরা থেকে র‌্যাবতাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। মামলায় সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হলে আদালত ওই রায় দেন।মামলায়রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রহিমা আকতার হাসি এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল ও খায়রুল বাশার মামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর