বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি : / ১৪৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।গ্রেপ্তার হওয়া মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র।পুলিশ জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০২৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে নৃশংশ ভাবে হত্যা করে পালিয়ে যায়। আদালতে মামলা হলে আদালত তাকে দন্ডবিধি ৩০২ ধারা এর অভিযোগ প্রমানিত হলে তাকে মৃত্যুদন্ডের আদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলো। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিলো।মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক কে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামীকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর