বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জেলা শ্রমিক দলের সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি : / ১৮৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মানুষকে সম্পৃক্ত করার লক্ষে পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর)

বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জেলা শ্রমিক দলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এ শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: সালাম বাতেন।

পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু , জেলা এনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক (ঢাকা মহানগর দক্ষিণ) মোহাম্মদ আওয়াল আকন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপাস্থপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের শ্রমিক শ্রেনীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। এখনো আমরা পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারিনি আওয়ামীলীগ এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা হতে হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর