মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

আশাশুনিতে দুঃস্থদের মাঝে বোকনা গরু বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : / ১৩৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

আশাশুনিতে সুফলভোগিদের প্রশিক্ষণ, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বোকনা গরু বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জলবায়ু পরিবর্তনে আঘাত মোকাবেলায় দুঃস্থদের মাঝে গরু বিতরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মু. রফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক। আলোচনা সভা শেষে গোদাড়া ও বৈকরঝুটি গ্রামের ৬ জন দুঃস্থ মহিলাকে বিনামূল্যে একটি করে বোকনা গরু প্রদান করা হয়।

আশাশুনি সদরে ভূমিহীনদের শতবর্ষী ভোগদখলীয় বসতভিটা বেদখলের আশঙ্খায় ভূমি কর্তার নিকট আবেদন

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদরে বাবা-দাদাদের আমল হতে শতবর্ষী ভোগ দখলীয় জমির দখল বজায় রাখতে ভূমিহীন পরিবারের আকুল আবেদন সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিধিবৃন্দের কাছে।
বৃহস্পতিবার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মৃত. হোসেন আলী গাজীর ছেলে রুহুল আমিনসহ পারবাউশুলি ও শ্রীকলস গ্রামের ৩৫ ভূমিহীন পরিবারের পক্ষে ১২ জনের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমা দেওয়া হয়। লিখিত আবেদন ও দরখাস্তকারীদের সূত্রে জানাগেছে, আলোচিত পারবাউশুলি ও শ্রীকলস মৌজায় মরিচ্চাপ নদীর চর ভরাটি জমি আমাদের বাবা-দাদাদের আমলের ভোগদখীয় জমিজমা। ওই স্থানে বাপ-দাদাদের বসতবাড়ি ও কবরস্থান রয়েছে। ১৯৬০-৬১ সালে পাউবো’র বাঁধ নির্মানে লক্ষে মাটি কাটার পর আমরা পাউবো’র বাঁধের ভেতরে স্ব স্ব ঘরের সোজা স্থানে বসবাস করে আসছি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তৎকালিন সময়ে আমাদের জমি অধিগ্রহন করলেও আমরা কখনও সরকারি টাকা উত্তোলন করেনি। সে কারনে আমরা ডিএস ও এসএ সূত্রে মালিক হিসেবে জমির দাবীদার। তারপরও আমরা পাউবোর সুফলভোগী প্রকল্প হতে সুফলভোগি হিসেবে ২০১৭ সালে জমি বন্দোবস্ত প্রাপ্ত হই। এবছর জমি বন্দোবস্ত পেতে যথাযথভাবে আবেদন করা হয়েছে এবং আবেদন গৃহীত হয়েছে। ২০২৩-২৪ সালে ভূমি অফিস থেকেও একসনা বন্তোবস্ত নেয়া হয়েছে। বিগত সরকারের আমলে ছাত্রলীগ ও শ্রমিকলীগের ছেলেরা আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে “শেখ রাসেল মাঠ” সাইন বোর্ড উত্তোলন করেছিল। ৫ আগষ্টের পর “শ্রীকলস ফুটবল মাঠ” সাইন বোর্ড টানানো হয়েছে। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নমনীয় হয়ে বিনয়ের সাথে বলেছিলেন, আমরা ৩৫ টি ভূমিহীন পরিবার, আমরা অতিকষ্টে পাউবোর বাঁধের স্লোবে খাস জমিতে বসবাস করে আসছি। আমাদের পারিবারিক কবরস্থান ও বসবাসের জমি বাদ রেখে পাশে খেলার মাঠ, মক্তব, শিক্ষা প্রতিষ্ঠান যাই প্রয়োজন করার সুযোগ আছে সেখানে করা হোক, তাতে আমাদের আপত্তি নেই। ভূমিহীনদের বসবাসের ভূমিটুকু কেড়ে নিয়ে উচ্ছেদ না করে এবং পারিবারিক কবরস্থানের পবিত্রতা নষ্ট না করে সুন্দর পরিবেশে খেলার মাঠ, স্কুল-মক্তবের প্রয়োজনে যে টুকু জমি অধিগ্রহন করা প্রয়োজন সেটুকু করা হোক সেই দাবীর সাথেও একমত পোষন করেন ভূক্তভোগী অসহায় ভূমিহীন পরিবারের শতাধিক মানুষ। এ ব্যাপারে ভূক্তভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা একটি স্বার্থন্বেষী মহলের ভূল পরামর্শের গুরুত্ব ব্যতিরেখে সম্ভব প্রয়োজনীয় সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনির বড়দল ইউপি’র উদ্যোক্তা দেবব্রতকে অব্যহতি প্রদান

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দল ইউনিয়ন পরিষদের ডিজিটার সেন্টারের উদ্যোক্তা দেবব্রত মন্ডলকে পত থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে এক পত্রে তাকে অব্যহতি প্রদান করা হয়। জানাগেছে, দেবব্রত কুমার মন্ডল উপজেলার বাইনতলা গ্রামের বিল্লাল গাজীর ছেলে শামীম গাজীর জন্ম নিবন্ধন সনদে ২৮ নভেম্বর ২০০৪ জন্ম তারিখ পরিবর্তন করে হ্যাকারের মাধ্যমে ২৮ জানুয়ারী ২০০২ জন্ম তারিখ সংশোধন করেন। এব্যাপারে ইউএনও বরাবর অভিযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুনানী হলে অভিযুক্ত দেবব্রত অভিযোগের সত্যতা স্বীকার করেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত দেবব্রতকে ইউএনও কৃষ্ণা রায়ের পক্ষ থেকে উদ্যোক্তা পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর