সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

গাজায় মৃত্যুর মিছিল, বাইডেন বললেন— এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত

ডেস্ক রিপোর্ট : / ১৩০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।একই সঙ্গে বাইডেন জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন।প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন। আমাদের এই যুদ্ধ বন্ধ করা উচিত। এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এই বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।সেখানকার মসজিদ, আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল সবখানেই তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।গত বছরের ৭ অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে বিগত এক বছরে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। সেখানে আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর