বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মীর জেসান হোসেন তৃপ্তী : / ২১০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেনারেশন নেক্সট লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল ১০টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা।
দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এর আগে সকাল ৮টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় কারখানার সামনে থেকে মিছিল নিয়ে বাইপাইলে যান শ্রমিকেরা।বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে বেতন, বোনাস পাননি তারা। এই নিয়ে দফায় দফায় মালিকপক্ষের সঙ্গে কথা হলে তারা বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করেনি। পাওনা না দিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। কারখানার স্টাফদের চার থেকে পাঁচ মাসের বেতন বকেয়া আছে।এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়ে অবরোধ করায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কও বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি শিল্প পুলিশ ও জেলা পুলিশ রয়েছে। বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলাম বলেন, আশুলিয়ার বড় কারখানাগুলো অনেক দিন ধরে বন্ধ আছে। সরকার, বিজিএমইএ, আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করার পরও এই সমস্যার সমাধান করতে পারিনি। সেখানে আমাদের শ্রমিক নেতারাও কাজ করছেন। অবশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছেছি। দু-একটি পয়েন্টে আমাদের কষ্ট হলেও আমরা আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, শ্রমিক ভাই-বোনদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন যেকোনো আলোচনা ফ্যাক্টরিতে বসেই করেন। রাস্তা যেন বন্ধ না হয়, ভাংচুর যেন না হয়। পোশাক কারখানায় চলমান অস্থিরতা প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি সরোয়ার হোসেন বলেন, শুরুতে পোশাক কারখানার জুট ব্যবসা নিয়ে বহিরাগতরা পোশাক কারখানায় নানা অস্থিরতায় ইন্ধন দিলেও এখন এর সঙ্গে নানা উপাদান যুক্ত হয়েছে। গুজব ছড়িয়েও পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরি করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কেউ দুই মাস কেউ আরো বেশি মাসের বেতন পাননি। সমস্যা সমাধানে আলোচনা চলছে। তবে এখনো শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর