বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার আরো কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ

নিজস্ব সংবাদদাতা: / ১৫১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

আগামী শনিবার রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘সংস্কার প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আগামী শনিবার সংলাপ অনুষ্ঠিত হবে।তিনি বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার দ্বিতীয় দফা সংলাপ হবে। উপ-প্রেস সচিব জানান, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বিজেপিসহ আরও কিছু রাজনৈতিক দল সংলাপে যোগ দেবে। সরকার গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফায রাজনৈতিক সংলাপ শুরু করে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বেশ কয়েকটি বড় দল অংশ নেয়। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর