শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান ও কামাল হোসেনসহ ৪৩ জনের নামে মামলা

মীর রাজিবুল হাসান নাজমুল থেকে : / ৪৬১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি এসএম কামাল হোসেনসহ ৪৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।এই মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। খুলনা জেলার আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে আড়ংঘাটা থানায় গতকাল (বৃহস্পতিবার) আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র মামলাটি দায়ের করেন। শুক্রবার দুপুরে আড়ংঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দীন এ তথ্য জানান। ওসি বলেন, গত ৪ আগস্ট আড়ংঘাটা থানা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৩ জনের নামে গতকাল বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- দিঘলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা মো. দাউদ হায়দার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল জামান, খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, সাবেক ১নং ওয়ার্ড কমিশনার মো. শাহাদাৎ হোসেন মিনা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাই ও তার ব্যক্তিগত সহকারী শাহাবুউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর