মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট : / ১৮২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে তাদের জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস স্থাপনের পর কাজগুলো করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।গণঅভ্যুত্থানে শহিদ মিরাজ হোসেন ও মো. ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যরা আজ উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে তার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে শহিদ মিরাজের বাবা তার ছেলের ৫ আগস্ট মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে অফিস কক্ষে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত¡না দেন।এ সময় শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের ময়না তদন্ত না করার অনুরোধ করে বলেন, তারা মামলা করতে চান কিন্তু হাসপাতাল থেকে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না। তারা তার ভাইয়ের নাম শহিদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর