শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক

AIKS, AIAWU, CITU এর ডাকে, শ্রমিক কৃষক ও ক্ষেতমজুরদের জমায়েত ও প্রতিবাদ মিছিল।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৯৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শনিবার, ঠিক দুপুর দুটোয়, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে, এ আই কে এস, এ আই এ ডাব্লিউ ইউ, সি আই টি ইউ এর ডাকে, শ্রমিক কৃষক ও ক্ষেতমজুরদের বিশাল জমায়েত ও প্রতিবাদ মিছিল, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত,

এই মিছিলে উপস্থিত ছিলেন কমরেড অনাদি সাউ, কমরেড সুভাষ মুখার্জি সহ অন্যান্যরা।

বিভিন্ন জেলার কলকারখানার শ্রমিক থেকে শুরু করে কৃষক ও ক্ষেতমজুরেরা এই মিছিলে উপস্থিত হন এবং পায়ে পা মেলান, প্রতিবাদে গর্জে উঠেন। এবং স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অবিলম্বে পদত্যাগ চাই, পুলিশ কমিশনারের শাস্তি চাই।

প্রায় চার থেকে পাঁচ হাজার কৃষক শ্রমিক ও ক্ষেতমজুরেরা একটাই প্রতিবাদ করেন উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আর জি করের দোষীদের বিচার চাই।

এই বিশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে বিধান সরণি রোড ধরে বিবেকানন্দ রোড হয়ে সেন্টারে পৌঁছান এবং সেন্ট্রাল ধরে তারা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ করেন এবং বিক্ষোভ দেখান। সকলে স্লোগান দিতে থাকেন, পুলিশদের দিকে আঙ্গুল দেখিয়ে, পুলিশ তোমার মেয়েও হচ্ছে বড়, আর জি করের মাথা ধরো, আজ এক মাসের উপর হয়ে গেল এখনো দোষীরা শাস্তি পেল না ও ধরা পরলো না।যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী পদত্যাগ করছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

আমাদের দাবি, …. ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাট সহ, আরজি করে হামলার জন্য দায়ী অপদার্থ পুলিশ কমিশনারের পদত্যাগ চাই।

স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি খুন ধর্ষণের জন্য দায়ী, স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই।রাজ্য পুলিশের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার কমরেড কলতান দাশগুপ্তের দ্রুত নিঃশর্তে মুক্তি চাই।কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের হেনস্তা ও যৌন হয়রানির বিরুদ্ধে, ২০১৩ সালের আইন প্রয়োগ করতে হবে।

সমস্ত দোষী পুলিশ অফিসারদের শাস্তি চাই।

১৪ই আগস্ট যারা আরজি করে হামলা চালিয়েছে তাদের সনাক্ত করে শাস্তি দিতে হবে।মহামান্য সুপ্রিম কোর্ট জানো দোষীদের ন্যায় বিচার করেন, শাস্তি দেন।দোষীদের কেন আড়াল করা হচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দাও। কোনরকম বদলি নয় দোষীদের শাস্তি চাই।।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর