আশাশুনির কাদাকাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার চত্বরে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম। ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তুহিন উল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলিম ও রবিউল আওয়াল ছোট, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এস, এম আহসান হাবিব ও জাকির হোসেন প্রিন্স, সাবেক উপজেলা কৃষক দলের আহবায়ক আমির হোসেন বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সিদ্দিকী লিটন, জাসাস’র আহবায়ক মির্জা আছাদুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সম্পাদক খোরশেদ আলম, বড়দল ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল, কাদাকাটি ইউনিয়ন যুবদলের আহবায়ক করিম সানা, সদস্য সচিব সবুজ আহম্মেদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাকির হোসেন টিটু, সদস্য সচিব ইমরান হোসেন, কৃষকদলের আহবায়ক সাহেব আলী সহ কাদাকাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনি হাসিনা ও তার দোসরদের হাতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সাথে সাথে বিএনপি’র নেতাকর্মীদের ধৈর্য দারন করে এলাকায় সম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।