বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

হাসানুজ্জামান সিদ্দিকী হাসাননী লফামারী জেলা প্রতিনিধি : / ২৯২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বাজেট সভায় অংশগ্রহন করবো, নিজের চাহিদা নিজেই বলবো, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফারীর জলঢাকায় ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের ২০২৪ -২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। মঙ্গলবার ৪ জুন”২৪ ইং তারিখ দুপুরে কৈমারী মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক ইউনিয়ন সভাপতি আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সিরাজুল হক বসুনিযা,ব্যাবসায়ী রশিদুল ইসলাম, বালাপাড়া দাখিল মাদরাসার সুপার সাইদুর রহমান,ইউনিয়ন পরিষদ সচিব রশিদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন, জোনাব আলী জনি,সংরক্ষিত নারী সদস্য পিয়ারী বেগম রাজিয়া সুলতানা, প্রমুখ।

সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ২০২৪ – ২০২৫ অর্থ বছরের জন্য বিভিন্ন উন্নয়ন খাতে রাজস্ব বাজেটে ৯৫ লক্ষ ৫১ হাজার ০১১ টাকা,উন্নয়ন বাজেট ৬ কোটি,১২ লাখ,৫৭ হাজার ৮শত ৩৩ টাকা সহ মোট ৭কোটি ০৮ লক্ষ ০৮ হাজার ৪ শত ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর