শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পশ্চিম মেদিনীপুরে বিকাশ মৃৎশিল্পী থেকে সংগীত শিল্পী হয়ে নজির সৃষ্টি 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২২১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সোমবার, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা বিকাশ, মধ্যবিত্ত পরিবারে জন্ম, ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনে বড় হয়ে ওঠা, বাবা মারা যাওয়ার পর সামান্য বয়সে পরিবারের গোটা দায়িত্ব নিজের হাতে তুলে নেন।

মাটির মূর্তি বানিয়ে চলে তার দিন যাপন , তবে তার ছোটবেলা থেকেই ধ্যান ও জ্ঞান সংগীত। কাজের ফাঁকে যখনই সময় পান, বসে জান কখনো হারমোনিয়াম নিয়ে , কখনো গিটার নিয়ে। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনির পর সকাল বিকাল নিয়মিত রেয়াজ করতে থাকেন। গানের গলা শুনলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। যুবকের সংগ্রাম চোখে জল আনবে সকলের।

বাবার অসুস্থতা থেকেই তাকে হাল ধরতে হয়েছিল সংসারের, এরপর বাবা মারা যাওয়ার পর সংসারে পুরো দায়িত্ব তার কাঁধে, তবে বড় হতেই তিনি শুরু করেছেন গান বাজনার চর্চা ও প্রশিক্ষণ। সারা দিনের কাজের পরে যেটুকু সময় পান রেয়াজ করতে বসে যান। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থেকে বড় হয়ে ওঠা, পেশাগতভাবে তিনি মৃৎশিল্পী। বছরের বিভিন্ন সময়ে মাটির প্রতিমা গড়ে তার সংসার চালাতে হয়। বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়,

আর চেষ্টা এনে দিয়েছে জেদ। তিনি হাল ছাড়েননি, তিনি মাঝে মাঝে স্টেজ প্রোগ্রামও করেন, সংসার কে বাঁচিয়ে রাখার জন্য, তাই সামনেই দুর্গাপুজো, দিন রাত এক করে প্রতিমা গড়তে মরিয়া শিল্পী বিকাশ। শুধু তাই নয়, এখনও বিভিন্ন অনুষ্ঠানে গানের জন্য নিয়মিত রেওয়াজ করে সংগীত শিল্পী বিকাশ।

যে একসময় ভেবেছিল গান বাজনা তার হবে না , নিজের জেদ এবং কঠোর পরিশ্রমে গানের গোলাকে ধরে রেখেছেন তিনি। তার এই প্রচেষ্টা জনগণের সামনে দৃষ্টান্ত করলো। একদিকে মৃৎশিল্পী অন্যদিকে সকলের মনের মনি কোঠায় বেড়ে উঠা সঙ্গীত শিল্পী। যা তার মনকে সাহস যুগিয়েছে এবং সংসারকে বাঁচিয়ে রেখেছে এই দুটি প্রচেষ্টা।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর