বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও মশারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

আশাশুনি প্রতিনিধি : / ২৮১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

আশাশুনির বিভিন্ন নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ নেট জাল নির্মূলে মৎস্য আহরণ নিষিদ্ধ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে বা নদ নদীতে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দি ও নেট জালসহ অন্যান্য জাল ধরা বন্ধের ঘোষনাকে বাস্তবায়নের লক্ষে সোমবার দিনভর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্দোগে আশাশুনির খোলপেটুয়া নদীতে “বিশেষ কম্বিং অপারেশান” পরিচালনা করা হয়। অপারেশান পরিচারনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এ সময় নদী হতে অবৈধ ৩ টি বেহুন্দি জাল এবং ৪ টি মশারী জাল আটক করা হয় যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। আটককৃত জাল মানিকখালী ব্রিজ লগ্ন নদীর চরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, এসআই মহিতুর রহমান সহ পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারী প্রমুখ। এক শ্রেণীর অসাধু মৎস্য আহোরনকারী অবৈধ নীল নেট ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে চলেছে। তাই মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর