মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পরপারে চলে গেলেন নাট্য ব্যক্তিত্ব বাহাউদ্দিন বুলু

কে এম মোহম্মাদ হোসেন রিজভী : / ২২৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা জনেজন নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা,বর্ষীয়ান সংগীত পরিচালক বাহাউদ্দিন বুলু(৭৮)আর নেই। ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় শহরের পশ্চিম দেওভোগস্থ তার নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকলে তিনি স্ত্রী ও ১কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর তাঁর নিজ এলাকার বাইতুল নূর জামে মসজিদে জানাজা শেষে তাঁকে পাইকপাড়া বড় কবরস্থানে সমাহিত করা হয়। জীবদ্দশায় নাট্যকার বাহাউদ্দিন বুলু ছিলেন অত্যন্ত সৎ,আদর্শবান,স্পষ্টবাদী,সদালাপী,মিষ্টভাষী,ন্যায় পরায়ণ এবং একজন মিশুক প্রকৃতির মানুষ। তিনি তাঁর নিজ এলাকা পশ্চিম দেওভোগের বাইতুল নূর জামে মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক, সম্মিলিত নাট্যকর্মী জোট,নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও সম্প্রতি সে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি পদকও অর্জণ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা নারায়ণগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিয়োগে নারায়ণগঞ্জবাসী একজন গুণী নাট্যব্যক্তিত্বকে হারালো। অনাকাংখিত এ বিয়োগ কখনো পূরণ হবার নয়। তাঁকে শেষ বিদায় জানাতে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যাণেল মেয়র আলহাজ্ব মোঃ ওবায়েদউল্লাহ,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য উত্তম কুমার সাহা,সংশপ্তক নাট্যদলের কর্ণধার সানাউল্লাহ হক, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম ইকবাল রুমি,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সম্মিলিত নাট্যকর্মী জোটের সদস্য সচিব এম আর হায়দার রানা,সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা মিন্টু,নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা ফজলুল হক পলাশ,শেখ এম এ মালেক,সফিউল আলম রেজা,নৃত্য পরিচালক হারুন অর রশীদ,অংকুর থিয়েটারের কর্ণধার মোঃ ওবায়েদউল্লাহ,এম.নিউজ.বিডি’র সিইও মিতু মোর্শেদ,এড,শম্ভুনাথ সাহা সৈকত,মিডিয়া ভিশন থিয়েটারের সভাপতি মোঃ সারোয়ার খান,সিরাজউদ্দৌলা নাট্যদলের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,যুগ্ম সম্পাদক খালিদ সাইফুল্লাহ,থিয়েটার নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,ডাঃ মোঃ নূরউদ্দিন,মোসলেউদ্দিন মেম্বার,হৃদয় খান,অভিনেত্রী ডলি বেগম,এড. নয়নী রায়সহ সর্বস্তরের নাট্যকর্মীবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত-সাংবাদিক কিবরিয়া মাতার জন্য বন্দর থানা প্রেসক্লাবের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কে এম মোহম্মাদ হোসেন রিজভী : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বন্দর থানা প্রেসক্লাবের সদস্য সাজিদ হোসেন মাতার বিদেহী রুহের মাগফেরাত কামনায় ৭ সেপ্টেম্বর শনিবার বাদ আছর মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সহ-সভাপতি মোঃ ফিরোজ খান,সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাকির আহমেদ বাপ্পী,সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না,অর্থ সম্পাদক নূর-এ-আজাদ,সদস্য সাইফুল ইসলাম বাশার,মাইনুদ্দিন দেওয়ান,শিউলী বেগম,আল আমিন জাহান মুন্সি,মোঃ রুবেল,সাজিদ হোসেন কিবরিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এতে দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য সাইফুল ইসলাম বাশার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর