শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বন্দরের দেয়ালে দেয়ালে সাঈদ মুগ্ধ’র প্রতিবাদী গ্রাফিতি

নিজস্ব সংবাদদাতা: / ২০৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচী অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিষদের নির্দেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা রোববার হতে তাদের কার্যক্রম কিছুটা শিথিল করলেও কিছু কিছু স্থানে এখনো তারা গ্রাফিতি ও ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালণ করছে। সরেজিমিনে দেখা যায়,বন্দরের বাবুপাড়াস্থ পুলিশ ফাঁড়ি দেয়াল,সোনাকান্দা ডকইয়ার্ডের বিপরীতে অবস্থিত আওয়ামীলীগ নেতা সাগরের দেয়াল,সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের দেয়াল,মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল, এইচ এম সেন রোডের জামাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল এবং বন্দর শাহী মসজিদের দেয়াল, চৌরাপাড়া সোমবাড়িয়া বাজার ঘাট সংলগ্ন সোহাগপুর টেক্সটাইল মিলস্ এর দেয়াল ও ঘাটের আঙিনা গ্রাফিতিতে রাঙাতে দেখা যায়। এসব দেয়ালগুলোর অধিকাংশের মধ্যে আবু সাঈদ ও মীর মুগ্ধ’র চিত্রই বেশি শোভা পাচ্ছে। এছাড়া ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে নিহত ফেলানীর মৃত্যুকালীন চিত্রও প্রতিবাদস্বরূপ হিসেবে তারা তুলে ধরেন। আবু সাঈদ,মুগ্ধ,ফেলানী ছাড়াও শিল্পীদের গ্রাফিতিতে বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কারার ঐ লৌহ কপাট,বল বীর চির উন্নত মম শীর,নব জাগরণ,স্বাধীন নগর,কারাগার মুক্ত,এদেশের সোনার ছেলে কারা রেমিটেন্স যোদ্ধারা,ধর্ম যার যার দেশ সবার,মুক্তির মন্দির সোপান তুলে,আমি গর্বিত আমি ছাত্র ৩৬শে জুলাই’’মোরা ঝঞ্জার মতো উদ্দাম’’ইত্যাদি শ্লোগান শোভা পায়।

বন্দর উপজেলার পাবালিক টয়লেটটি যেন‘‘উপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদরঘাট’

নিজস্ব সংবাদদাতা: কথায় আছে উপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদরঘাট তেমন অবস্থা হয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের পাবলিক টয়লেটটি। বিগত উপজেলায় আগত সেবা নিতে আসা দর্শনার্থীদের ব্যবহারের জন্য ৫ বছর আগে নির্বাচন অফিসের পূর্ব পাশে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করলেও মাত্র ৫ বছরের ব্যবধানে টয়লেটটি একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বাহিরের দেয়ালে ব্যবহৃত টাইলস বা যাবতীয় সরঞ্জামাদি কিছুটা ঠিক থাকলেও ভেতরের টয়লেটগুলোর অবস্থা একেবারেই নাজুক। বেসিন থেকে শুরু করে বেসিন গ্লাস, কমোড,দরজা,সিটকিনি সবকিছু ভেঙ্গে নোংরা ডাস্টবিনে পরিণত হয়ে পড়েছে। বর্তমানে টয়লেটটির এই অবস্থার কারণে সেটি ব্যবহারতো দূরের কথা সেটির পাশ দিয়ে চলাচল করাটা দুরুহ হয়ে পড়েছে। এক কথায় এটিকে এখন রোগ জীবানুর আখড়া বলা চলে। বিশাল পরিমাণ বাজেটে নির্মিত টয়লেটটি মাত্র অল্পদিনের ব্যবহারে ভগ্নদশার সৃষ্টি হওয়ায় জনমনে চরম ক্ষোভসহ নানা প্রশ্নের সঞ্চার করছে। এ ব্যাপারে জনৈক সচেতন দর্শনার্থী বিল্লাল হোসেন জানান,উপজেলার পাবলিক টয়লেটটি খুব একটা ব্যবহার হয়না। আমরাতো প্রায়ই দ্বিতীয় তলার টয়লেট ব্যবহার করে থাকি। বেশির ভাগ লোকই অন্যান্য টয়লেট ব্যবহার করে থাকেন। হয়তোবা মসজিদে আগত কিছু মুসল্লী এটি ব্যবহার করে থাকেন। অথচ অল্প কয়েক বছরে টয়লেটটির অবস্থা এমন হবে বিষয়টি অবাক করার মতো। অপরাপর দর্শনার্থী আবু বকর জানান,যতদূর জানি এই পাবলিক টয়লেটটি উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ নির্মাণ করেছে। কিন্তু তারা তখন নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এটির দ্রুত ভগ্নদশার সৃষ্টি হয়েছে। বাজেট অনুপাতে তাদের কাজের মান ভাল হয়নি। বিষয়টি তদন্ত করা জরুরী। যার অধীনেই এই কাজটি হয়েছে তাকে আইনের আওতায় এনে কার্যকরি ব্যবস্থা নেয়া দরকার। এ সংক্রান্তে বন্দর উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর