শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক

রাখী বন্ধন উৎসবে মেতে উঠবে বোনেরা, পালিত হবে সারাদেশে রাখীবন্ধন

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২০২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

রবিবার, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলেও, রাখী বন্ধন উৎসবে বিক্রেতারা রাখী সাজিয়ে বসে বাজারে, কাল সকাল হলেই ভাই-বোনদের মধ্যে রাখী পরিয়ে মেলবন্ধন সৃষ্টি হবে, বোনেরা ভাইদের হাতে রাখী পরিয়ে দেবেন, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পালিত হবে এই রাখী বন্ধন উৎসব। বিভিন্ন সংস্থা পথ চলতি মানুষদের হাতে বোনদের দিয়ে রাখি পরিয়ে দেবেন। আর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বোনেরা।

কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায়, সারা রাস্তা যেমন জ্যামের সৃষ্টি হয়েছে, বেশ কিছু এলাকায় জল প্লাবন, তেমনি বিক্রেতারা ভিন্ন রকমের রাখীর পসরা নিয়ে বাজারে বাজারে বসে আছেন, ক্রেতাদের আশায়।

বেশ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেল এত সুন্দর সুন্দর রাখি সাজিয়ে বসে আছেন, পাহাড় দাম 5 টাকা থেকে শুরু করে ১০০ ১৫০ ২০০ টাকা পর্যন্ত। কিন্তু বিকেল পর্যন্ত তেমন ক্রেতা চোখে পড়ল না।, বিক্রেতারা জানালেন কি করব, সারাদিন বৃষ্টি হলে ক্রেতাদেরও কিছু করার নাই। বৃষ্টি থামলে নিশ্চয়ই কেনার জন্য বেরিয়ে পড়বেন বোনেরা। আর আমরা আশা করছি ভালো মার্কেট পাবো, নিউ মার্কেট গড়িয়াহাট, লেক মার্কেট, হাতিবাগান, যদু বাবুর বাজার, বেহালা মার্কেট, গড়িয়াহাট, গড়িয়া সব জায়গায় একই অবস্থা। বিক্রেতারা সাজিয়ে বসে ক্রেতাদের আশায়।

কিন্তু প্রতিবছর জিনিসের দাম বেড়ে যাওয়ায় রাখীরও দাম বেড়ে যাচ্ছে। ফলে ক্রেতাদের আর্থিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তারা রাখী কিনে নিয়ে যান, তাহাদের সামর্থ্য মতো, ভাইদের মেলবন্ধনে বাঁধার জন্য।
আর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন, তারপর তারা নিশ্চয়ই কেনাকাটা করতে বেরোবেন আমাদের আশা। রাখী বন্ধন হয়ে উঠবে ভাই বোনদের মিলন উৎসব।

রিপোর্টার, সমরেশ রায় শম্পা দাস, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর