বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : / ২৩৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সাতক্ষীরার তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর কামরুল ইসলাম। সংলাপে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান, আবুল কালাম, অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, জামায়াত নেতা মুজিবর রহমান, মোস্তাফিজুর রহমান রিন্টু, শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবিনা ইয়াসমিন, গাজী জাহিদুর রহমান, এনজিও প্রতিনিধি সফিকুল ইসলাম, শাহনেওয়াজ কবির শাওন, জাহিদ আমিন শাশ্বত, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার,শফিকুল ইসলাম, এম,এম রোকনুজ্জামান টিপু,সেকেন্দার আবু জাফর বাবু, এসএম নাহিদ হোসেন, জনপ্রতিনিধি শিরিনা সুলতানা, ধর্মীয় নেতা প্রদ্যুৎ কুমার, ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, মোঃ আব্দুল্লাহ সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ইদ্রিস আলী, আব্দুল কাদের, যুবক সংগঠনের প্রতিনিধি ইমরান রাব্বী প্রমুখ।সভায় ছাত্র, শিক্ষক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের শতাধিক লোক উপস্থিত ছিলেন।এ সময় তালা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কামরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোনো অরাজকতা,লুটপাট,অগ্নিসংযোগ বিশৃঙ্খরা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরণের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর