বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি

ডেস্ক রিপোর্ট : / ৫৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপে প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হলো। অসংখ্য রেকর্ড, বিশ্বকাপ শিরোপা, গোল আর জাদুকরী পারফরম্যান্সের পর অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার তিন গোলই এসেছে অধিনায়ক মেসির পা থেকে। ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক। এই গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়ে ফেলেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।এই তিন গোলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা হয়েছে ১৬। এতে জার্মানির মিরোস্লাভ ক্লোসাের সঙ্গে সমান হয়েছেন তিনি। ক্লোসা এতদিন ধরে একাই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।বিশ্বকাপে মেসির গোলের হিসাব এ রকম। ২০০৬ সালে ১ গোল, ২০১৪ সালে ৪ গোল, ২০১৮ সালে ১ গোল, ২০২২ সালে ৭ গোল এবং এই ২০২৬ সালে এখন পর্যন্ত ৩ গোল।এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসির গোলের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।এই হ্যাটট্রিকে মেসি আরও দুটি বিশেষ রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড আগে থেকেই ছিল তার। এবার সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটিও হলো তার। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সে গোল করা একমাত্র খেলোয়াড় এখন মেসিই।এর আগের ম্যাচে মেসির একটি গোল অফসাইডে বাতিল হয়েছিল। আলজেরিয়ার শাইবিরও একটি গোল বাতিল হয়েছিল একই কারণে।শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত শুরু করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর