সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই

গ্রামের সাধারণ পরিবার থেকে বিলাসবহুল জীবন—উৎস নিয়ে এলাকাজুড়ে প্রশ্ন

খাইরুল বাশার লাবু : / ২০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

একসময় নুন আনতে পান্তা ফুরাতো অভাব-অনটনের সেই সংসারের এক যুবককে ঘিরে এখন এলাকাজুড়ে চলছে নানা আলোচনা। অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা ওই যুবক বর্তমানে কোটি টাকার সম্পদের মালিক বলে স্থানীয়দের মধ্যে জোর গুঞ্জন সৃষ্টি হয়েছে। ঘটনাটি গফরগাঁও উপজেলা-এর কান্দিপাড়া সংলগ্ন এলাকার। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের নাম-পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি কথিত মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন—এমন অভিযোগ এলাকাজুড়ে প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করার কথাও জানা গেছে।
অভিযোগ রয়েছে, অল্প সময়ের ব্যবধানে ওই পরিবারের জীবনযাত্রায় এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের নিয়মিত নামিদামি রেস্টুরেন্টে খাওয়াদাওয়া, বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো, দামী ব্র্যান্ডের পোশাক, হাতঘড়ি ও আধুনিক মোবাইল ফোন ব্যবহার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, কখনো প্রাইভেটকার, আবার কখনো নামিদামি ব্র্যান্ডের মোটরসাইকেলে চলাফেরা করছেন ওই যুবক। তার এই হঠাৎ বিলাসবহুল জীবনযাপন নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এলাকাবাসীর প্রশ্ন— হঠাৎ এত সম্পদের উৎস কোথায়?কীভাবে বদলে গেল জীবনযাত্রার এই চিত্র?এর পেছনে রয়েছে বৈধ কোনো ব্যবসা, নাকি অন্য কোনো অজানা উৎস? তবে অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর