বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মটর সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত

আশাশুনি প্রতিনিধি : / ২৪৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এক বাই সাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে আশাশুনি-ঘোলা সড়কে কোদন্ডা আমতলা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে রেজাউল সানা (৬০) দুর্গাপুর থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি আদালতপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছালে পিছন দিক থেকে ঘোলা থেকে সাতক্ষীরা গামি খুলনা মেট্রো-জ-০৫-০০৩৪ যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার পথে সাইকেল চালক রেজাউল সানাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর বাস চালক দ্রুত গতিতে বাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় রেজাউলকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত. ঘোষণা করেন।
এদিকে, স্থানীয় লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায় বাসটিকে আটকে উত্তেজিত জনতা বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ও ঘাতক বাস আশাশুনি থানা হেফাজতে রয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী জানান, সড়ক দুর্ঘটনায় রেজাউল সানার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত মিনিবাসটি থানা হেফাজতে আছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে। #

আশাশুনির ধাপুয়া নদীর উপর ব্রিজ নির্মাণে ধীরগতিতে জনদুর্ভোগ চরমে

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যা টু দরগাহপুর সড়কে কাদাকাটি-দরগাহপুর ইউনিয়নের সংযোগস্থলে ধাপুয়া নদীর উপর ব্রিজ নির্মাণ কাজে ধীর গতির কারনে জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নির্মান কাজ দেড় বছর অতিবাহিত হতে চললেও কবে নাগাদ কাজ শেষ হবে তার কোন সদুত্তর পাওয়া যাচ্ছেনা।
বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক (আইডিএ) এর অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরার তদারকিতে ২ কোটি ৯৩ লক্ষ ৫৮ হাজার ৬৮৮ টাকা ব্যয় বরাদ্দে প্রোগ্রাম ফর সাপোর্টিং রোলার ব্রিজ (এসইউপিআরবি) প্রকল্পের আওতায় কাজ শুরু করা হয়। ১৪ এপ্রিল’২৩ তারিখের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও অতিরিক্ত ৫ মাস অতিক্রান্ত হলেও কাজ শেষের কোন সময়ক্ষণ নির্দিষ্ট করে পাওয়া যাচ্ছেনা। সম্প্রতি বৃষ্টির কারনে ব্রিজ এলাকার বিকল্প কর্দমাক্ত সড়ক ব্যবহার খুবই হুমকীতে রয়েছে। ফলে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। প্রতিদিনই বলা যায় এখানে যানবাহন দুর্ঘটনা কবলিত হয়ে থাকে। গত ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহীসহ দু’জন যাত্রী গুরুতর আহত হয়ে দু’জন নিহত ও এক জন পঙ্গত্ব বরন করেছে। এছাড়া প্রতিদিন ছোটখাট দুর্ঘটনা ও আহত হওয়ার ঘটনা ঘটে আসছে।
কুল্যা টু বাঁকা (দরগাহপুর) বাজার প্রায় ২৩ কিলো মিটার সড়ক পথ খুবই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ। সড়কে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। যাতয়াতের মাঝ পথে ধাপুয়া নদীর ওপর ব্রিজটি নির্মান কাজ চলছে। এই ব্রিজ দিয়ে সাতক্ষীরা টু বাকা সড়কের যাত্রীবাহী মিনিবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন ব্রিজটি জরাজীর্ণ হয়েছিল। প্রায় দেড় বছর পূর্বে ব্রিজ পুনঃনির্মাণ কাজে হাত দেয়া হয়। রাস্তা কেটে এ্যাপ্রোজ রাস্তা করা হয়। কিন্তু মেয়াদোত্তীর্ণ হলেও নির্মাণ কাজ শেষ না হওয়ায়, মাসের পর মাস কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা বিরাজ করছে। ফলে হাজার হাজার মানুষের চরম দুর্গতি লেগেই আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বসুন্ধরা অ্যান্ড ড্রেসিং সলিউশন কাজটি পেয়েছেন। কিন্তু বর্তমানে সেতুর নির্মাণ কাজ আবারও ৪ মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে।
উপসহকারী উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বৃষ্টির পানির কারণে বিকল্প রাস্তাটি ভেঙে যাতায়াতে সমস্যা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। বৃষ্টির কারণে এ ব্রিজের তলায় কাজ সম্ভব হচ্ছেনা। আবহাওয়া ভালো হলে ও পানি কমে গেলেই দ্রুত সময়ে কাজ করা হবে। ব্রিজের ঢালাইয়ের সব ইকুইপমেন্ট আনা হয়েছে বলে তিনি জানান।

আশাশুনিতে পল্লীবন্ধু এরশাদের মৃত্যু বার্ষিকী পালন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষে রোববার বিকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও গত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এড. আলিফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রদর্শক ইয়াহিয়া ইকবাল।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আজাদ হোসেন টুটুল, কাদাকাটি ইউনিয়েন সভাপতি বখতিয়ার হোসেন, সাধারণ সম্পাদক জুবাইদুল ইসলাম প্রিন্স, শোভানালী ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, জাপা নেতা মাহবুবুর রহমান, আব্দুল রাজ্জাক, আবুল বাসার, লিয়াকত আলী, জামারুল ইসলাম, মুনছুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এড. আলিফ হোসেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর