বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুর ত্রাণের জন্য গলা পানিতে বানভাসী মানুষ

কামরুজ্জামান কানু জামালপুর থেকে : / ২৬১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নৌকা দেখলেই ত্রানের জন্য গলা পানিতে ছুটে আসছেন জামালপুরের ইসলামপুরের বানভাষী মানুষ। চলতি বন্যায় যমুনার পানি বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।এতে বন্যা কবলিত জেলা জামালপুরের ইসলামপুর উপজেলার আটটি ইউনিয়ন বন্যা দেখা দিয়েছে।সরকারিভাবে বন্যা কবলিত পরিবারের সংখ্যা ১৫ হাজার তিনটি এবং বানভাসী মানুষের সংখ্যা ৭৫ হাজার ১৮ জন। আর এ সকল বানভাসী পরিবার ও মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়েছে ১৭০ টন চাল। যা বানভাসী মানুষের জন্য অপ্রতুল। তবে বাস্তবে বানভাসী মানুষের সংখ্যা ২ লাখের অধিক বলে জানান বিভিন্ন সূত্র।উপজেলার বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, তার ইউনিয়নের সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে। তার হিসাব মতে ইউনিয়নে বানভাসীর সংখ্যা অন্তত ৬০ হাজার।তিনি নয়া দিগন্তকে বলেন, ২০ টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ পেয়েছি। যেটি বানভাসীদের মাঝে বিতরণে চরম হিমশিম খেতে হয়েছে আমাকে।সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, তার ইউনিয়নটি যমুনার বুকে। তাই সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়ে তিন হাজার পরিবারের ৩০ হাজার মানুষ। ত্রাণ হিসেবে সরকারিভাবে বরাদ্দ পেয়েছি মাত্র ১১ টন চাল। ৩০ হাজার মানুষের মধ্যে ১১ টন চাল বিতরণ কষ্টকর বলে জানান তিনি। তবে তিনি বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে ২০০ প্যাকেট এবং ইসলামী রিলিফের পক্ষ থেকে কিছু ত্রাণ পাওয়ায় একটু না স্বস্তির মধ্যে আছি।ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ইসলামপুর উপজেলার বানভাসী মানুষের জন্য ১৭০ মেট্রিক টন ত্রাণের বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে বরাদ্দের ১৬০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। আরো ১০ টন হাতে রয়েছে।ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সিরাজুল ইসলাম জানান, জরুরি অবস্থা মোকাবেলার জন্য ১০ মেট্রিক টন চাল হাতে রাখা হয়েছে। পাশাপাশি ২০ মেট্রিক চাল এবং এক হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদা জেলা প্রশাসনে পাঠানো হয়েছে ।এদিকে ‘প্রিয় ইসলামপুর’ এর ব্যানারে চিনাডুলী ইউনিয়নে ত্রাণ বিতরণ করতে গেলে ত্রাণ না পেয়ে গলা পানিতে নেমে আসে বানভাসীরা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর