মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

হরমুজ়ের কাছে হামলা! ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবেই গেল

ডেস্ক রিপোর্ট : / ৭৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় কর্মী ছিলেন। বুধবার তাতে হামলা হয়। জাহাজটি ডুবে গিয়েছে। হরমুজ়ের কাছে হামলা! ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবেই গেল ওমান উপকূলে, নিন্দা করে কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের, কী বার্তা ,ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় কর্মী ছিলেন। বুধবার তাতে হামলা হয়। জাহাজটি ডুবে গিয়েছে। ওমান উপকূলে ডুবে যাওয়া জাহাজটি ৫৭ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া। ওই জাহাজে যাঁরা ছিলেন, ওমানে তাঁদের চিকিৎসা চলছে। শীঘ্রই তাঁদের ভারতে ফেরানো হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এ বিষয়ে ওমান কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।ভারতগামী দু’টি পণ্যবাহী জাহাজ সম্প্রতি বিনা বাধায় হরমুজ় পেরিয়েছে। দু’টিতেই তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, এলপিজি ট্যাঙ্কার সাইমি বুধবার হরমুজ় প্রণালী পেরিয়ে এসেছে। আর একটি এলপিজিবাহী জাহাজ এনভি সানশাইন বৃহস্পতিবার ওই জলপথ পার করেছে। গত দু’মাসে আমেরিকা-ইরান সংঘাতের আবহে এই নিয়ে ১৩টি ভারতীয় জাহাজ হরমুজ় পেরোল।সাইমি ১৯৯৬৫ টন এলপিজি বহন করছে। গুজরাতের বন্দরে তার পৌঁছোনোর কথা আগামী ১৬ মে। দ্বিতীয় জাহাজটিতে রয়েছে ৪৬৪২৭ টন এলপিজি। নিউ মেঙ্গালুরু বন্দরে আগামী ১৮ মে পৌঁছোবে সেটি। দু’টিই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জাহাজ। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিক্‌স সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিন দিনের সফরে ভারতে এসেছেন। তাঁর সফরের মধ্যেই হরমুজ়ের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার আলাদা তাৎপর্য রয়েছে বলে কেউ কেউ মনে করছেন। তবে কারা হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়।ফেব্রুয়ারি মাস থেকে আমেরিকা, ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছে। সেই আবহে হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল দীর্ঘ দিন বাধাপ্রাপ্ত হয়েছে। তার ফলে ভারত-সহ বিভিন্ন দেশে জ্বালানির সরবরাহে টান পড়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতার আলোচনা আপাতত থমকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন চিন সফরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর