পিরোজপুরের মঠবাড়িয়ায় ষাটোর্ধ ৩৬ জন প্রবীন ব্যাক্তিদের মাঝে লাঠি (ছড়ি) বিতরণ করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশণ সেন্টার (রিক) রোববার (১৪ জুলাই) বিকেলে মঠবাড়িয়া রিক সম্মেলন কক্ষে প্রবীনদের চলার সহায়ক হিসেবে লাঠি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা
সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিক প্রবীন কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়ক মোঃ ফারুক উর রহমান, রিক মঠবাড়িয়া এরিয়া ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন, শাখা ব্যাবস্থাপক মোঃ সাইফুর রহমান, শাখা হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ।