সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা, গ্রেফতার -২

ডুমুরিয়া প্রতিনিধি : / ১২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়ায় দাবিকৃত চাঁদার টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। বৃহস্পতিবার সকালে ফুলতলা এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শাহপুর বাজারস্থ সুবর্ণা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের পরিচালক পংকজ কুমার মন্ডলের নিকট গত ৪ মে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে পার্টির নেতাদের জেল হাজত থেকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন উল্লেখ করে তার নিকট মোবাইল ফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এমনকি ভিডিও কলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় ওই দিনই পংকজ মন্ডল বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করে যার নং ২১৯। এ বিষয়ে পুলিশ উল্লেখিত মোবাইল নাম্বার ট্র্যাকিং করে অভিযান শুরু করে। এক পর্যায়ে ঘটনার দিন বৃহস্পতিবার সকালে দাবিকৃত চাঁদার টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হন দুই যুবক। আটককৃতরা হলেন ফুলতলা উপজেলার জামিরা এলাকার শাহাজাহান মোল্লার ছেলে সোলাইমান মোল্লা ওরফে জুয়েল (৩১) ও অভয়নগর থানার ইছামতী গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে আলামিন মোল্লা (২৮)। ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ আছের আলী জানান,এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর