শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পিরোজপুর অফিস : / ১১১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এ সময় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ ছাড়া সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিশু-কিশোরদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর