শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

মোঃ আলমগীর হোসেন : / ২০৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

মোঃ আলমগীর হোসেন : জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড এবং ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজহার আলী বলেন,“আমরা একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশে ভালোভাবে বাঁচতে চাই। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার এত বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”ঢাকা প্রেস ক্লাব ও সংগঠনের সহ-সভাপতি এ. মান্নান বলেন,“দেশে এখনো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, সাংবাদিক মো. আজিজ প্রধানসহ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড এবং ঢাকা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন মোঃ হেকমত আলী, মোঃ লাভলু মিয়া, মোহাম্মদ বাপ্পি হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর