বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মীয় অনুষ্ঠানে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান এমপি শেখ তন্ময়ের

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : / ২৬০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

বাগেরহাটে শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলা। প্রায় আড়াইশ বছরের পুরানো জেলা সদরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। রোববার (৭জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামে এ উৎসবে অংশ নেন হাজার-হাজার ভক্ত পূণ্যার্থীরা। প্রতি বছর আষাঢ় মাসের এই দিনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সভাপতি চিত্ত রঞ্জন মিত্রের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি এবং রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিত রায়। অনুষ্ঠিানে বক্তারা বলেন- যুগযুগ ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আষাঢ় মাসের এই দিনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালন করে আসছে। এই ধর্মীয় অনুষ্ঠানে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তারা। ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সভাপতি চিত্ত রঞ্জন মিত্র বলেন, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এখানে দেশ বিদেশের কয়েক হাজার পূণ্যর্থী পূণ্য অর্জনের জন্য মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে রথটানে অংশ নিয়েছেন। এদিকে রথযাত্রা উপলক্ষে বাগেরহাটের বিভিন্ন উপজেলার মন্দিরে গীতা ও ভাগবত পাঠ, রামায়ণ ও পদাবলী কীর্ত্তণ গান ছাড়াও মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। নয় দিনব্যাপী এ উৎসব আগামী ১৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে। মাসব্যাপী মেলায় দেশিয় ঐতিহ্যবাহী চারু-কারু-মৃৎ শিল্পের বাহারি পসারা নিয়ে বসেছেন দোকানীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর