বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা: / ৯৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ঢাকা জেলার আশুলিয়ায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বৃহৎ আকারে প্রথম কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভাদাইল জামিয়াতুল কুরআন সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্সের ময়দানে এ প্রতিযোগিতা ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলরবের জনপ্রিয় উপস্থাপক ইয়াসিন হায়দার এবং সুপরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও ‘বিনোদন বন্ধু’ মহিউদ্দিন হাসান খান।এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহামুদ শান্ত, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং আশুলিয়া অঞ্চলের বিভিন্ন মাদরাসার প্রধানগণ।প্রতিযোগিতায় আশুলিয়া অঞ্চলের বিভিন্ন মাদরাসা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রওজাতুল কুরআন মাদরাসার শিক্ষার্থী তানজিম হোসেন; দ্বিতীয় স্থান অর্জন করে জামিয়া নূরিয়া মাদরাসার শিক্ষার্থী মো. হাসান; এবং তৃতীয় স্থান অধিকার করে রওজাতুল কুরআন মাদরাসার শিক্ষার্থী হোসাইন আহমাদ।
প্রথম বিজয়ীকে একটি ফ্রিজ, দ্বিতীয় বিজয়ীকে একটি সাইকেল এবং তৃতীয় বিজয়ীকে একটি সেলাই মেশিন পুরস্কার হিসেবে দেওয়া হয়। এছাড়া বাকি সাতজন প্রতিযোগীকে দেওয়া হয়েছে সান্ত্বনা পুরস্কার।সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, “এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশুলিয়াতে এটাই বৃহৎ আকারে প্রথম কুরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানে কলরবের বিভিন্ন শিল্পীগোষ্ঠী মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন। তাদের সুরের মূর্ছনায় অনুষ্ঠানস্থল এক পবিত্র আমেজে ভরে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর