বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : / ২৭৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রী ধর্ষনের অভিযোগে মেহেদী হাসান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪জুলাই) দুপুরে গ্রেফতার মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ বাদী
হয়ে থানায় মামলা দায়ের করলে বুধবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন।গ্রেফতার মেহেদী মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ১ নং ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান।১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ জানান, গতকাল বুধবার (৩ জুলাই) একই এলাকার মেহেদী হাসান স্কুল ছুটির পরে ওই চতুর্থ
শ্রেণীর শিক্ষার্থীকে রাস্তায় একা পেয়ে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি নামক স্হানে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ধর্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন জানান, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর