শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

কমলনগরে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নিলেন জনতা

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: / ১০১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে ডেভিল হান্টের এক আসামিকে ছিনিয়ে নিলেন স্থানীয় জনতা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ওই ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ড থেকে কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও আরজু
গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর পেয়ে ওই এলাকার প্রায় ৫সহস্রাধিক নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। ওই সময় রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম গিয়ে সবাইকে শান্ত করে সমজোতার ভিত্তিতে রাজুকে ছেড়ে দিয়ে হ্যান্ডকাপ নিয়ে আসেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের আসামি। পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে অভিযান দিয়ে ব্যার্থ হয়। এ বিষয়ে তিনি সাংবাদিকদের নিউজ না করতে বারবার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর