মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

হানাহানি-খুন-ধর্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: / ৯৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

হানাহানি-খুন-ধর্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ মে শুক্রবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেছেন, আমরা রাজনীতির নামে অপরাজনীতির নামে যেভাবে বন্ধ চাই, তেমনই চাই খুন-ধর্ষণ-হানাহানি বন্ধ হোক। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা সারাদেশে সহিংসতার বিরুদ্ধে গত ১২ বছর ধরে রাজপথে ছিলো-আছে-থাকবে ইনশাল্লাহ। নতুনধারা বাংলাদেশ এনডিবির স্পষ্ট বক্তব্য- আমরা হানাহানি-খুন-ধর্ষণ বন্ধে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি- যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, পদত্যাগ করুন, তবু বাংলাদেশের মানুষকে বাঁচান। এসময় মোমিন মেহেদী আরো বলেন, ৫ আগস্টের পর আমরা রাজনৈতিক দল করতে দেখেছি ছাত্রদেরকে, কিন্তু জনগণের পক্ষে কথা বলতে দেখিনি। কারণ তারা প্রতারণার পথ ধরে রাজপথে এসেছিলো, আছে, থাকবে। যে কারণে নারী সংস্কার, নির্বাচন সংস্কার, ঐক্যমত্ত কমিশনসহ প্রায় সকল সংস্কার কমিটি আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিক্ষুদ্ধ। নতুনধারার নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নির্মমতার পথে এগিয়ে চলছে ছাত্রদের সরকার। যে কারণে আজ ছাত্র হত্যার ঘটনা ঘটছে, হানাহানি বাড়ছে। দ্রব্যমূল্য বাড়ছে, ডলারের দাম বাড়ছে, মূল্যস্ফিতি বাড়ছে, শেয়ার বাজার লুট হচ্ছে। এমতবস্থায় স্বরাষ্ট্র, খাদ্য, শিল্প, বাণিজ্য, গণপূর্ত, তথ্য ও বন উপদেষ্টার পদত্যাগ করা উচিৎ। তারা পদত্যাগ না করলে আমরা তাদের অপসারণের দাবিরেত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর