মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বতীপুরে শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুর থেকে : / ৭২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে সহকারী শিক্ষক নিয়োগের নামে উপজেলার পূর্ব হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই বিদ্যালয়ের খোদেজা পারভিন নামে এক আবেদন প্রার্থী। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় পার্বতীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোদেজা পারভিন বলেন, গত ১ জানুয়ারি ২০০০ সালে সহকারী শিক্ষক পদে প্রতিষ্ঠানে যোগদান করি এবং ২ জানুয়ারি ২০০১ তারিখে সহকারী শিক্ষক পদে চাকুরি স্থায়ী করন হয়। নিয়োগের কাগজপত্র চাওয়া হলে প্রধান শিক্ষক কালক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী তার নিজ স্ত্রী রাফেজা খাতুনকে নিয়ম বহির্ভূত উক্ত পদে নিয়োগ প্রদান করেন। লাইব্রেরিয়ান পদে আমি পরিক্ষায় অংশগ্রহণ না করেও নিয়োগ পরিক্ষার রেজাল্ট শীটে আমার নাম উল্লেখ করে আমাকে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রদানের কথা বলে প্রতারিত করেন।
এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকুরি দেয়ার নামে দফায় দফায় তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে ধরা হয়। খোদেজা পারভীন প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুসলিমুর রহমান, সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মিলন, সাংগঠনিক সম্পাদক রুকুনুজ জামান বাবুল, অর্থ সম্পাদক মশিউর রহমান, ক্রিড়া সম্পাদক আমজাদ হোসেন, সাধারণ সদস্য হেলাল উদ্দিন্ও শাহিনুর আলম ও ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর