শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ডেস্ক রিপোর্ট : / ৮৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (১১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধে কেমন প্রজ্ঞাপন আসে সে অপেক্ষায় আছি। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো।তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সাধুবাদ জানায় জামায়াতে ইসলামী।অপর এক প্রশ্নে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দল আশ্রয় না দেয় সে আহ্বানও জানান ডা. শফিকুর রহমান।তিনি আরো বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করছে।রাজনৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার সাহস কেউ করে না।দেশের গরিব মানুষদের অধিকার নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধনী-গরিব সবার ট্যাক্সে দেশ চলছে। তবে বেশির ভাগ মানুষ জানেই না তারা সরকারকে ট্যাক্স দিয়ে দেশ চালিয়ে নিচ্ছেন, কারণ তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর