বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে : শামসুজ্জামান দুদু

আওরঙ্গজেব কামাল : / ১০৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়- তাহলে দেশের পরিণতি ও পরিস্থিতি খারাপ হতে পারে বলেছেন,বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু । শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে অস্বাভাবিক অবস্থা ছিল, তখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ক্ষমতার বাইরে ছিল। সবকিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। ২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না। আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতো, এখনো সেই সিন্ডিকেটই বাজার নিয়ন্ত্রণ করছে। কোনো পরিবর্তন হয় নাই। শেখের হাসিনার আমলে যেমন গুম, খুন, ছিনতাই হতো এখনো তাই হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ আতঙ্কে আছে। ঘর থেকে বের হতে ভয় পায়। এসময় অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার দাবিও জানান শামসুজ্জামান দুদু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর