মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির আটক

পঞ্চগড় প্রতিনিধিঃ / ১১২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরকে আটক করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে ভজনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। রোববার(১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর।জানা যায়, আলমগীর কবীর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। গত ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তাকে উপজলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দাযয়েরকৃত হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আলমগীর কবিরকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর