গাজীপুরে সাংবাদিক ও মানবাধিকারকর্মী জীবন দেওয়ান উজ্জ্বলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার, পরিচয় ব্যবহার করে হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে সাংবাদিক জীবন দেওয়ান উজ্জ্বলের বিরুদ্ধে কথিত অপপ্রচার, হয়রানি ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা প্রেসক্লাব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাব, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তথ্য অনুসন্ধানে জানা যায় গাছা থানায় দেওয়া লিখিত অভিযোগে জীবন দেওয়ান উজ্জ্বল উল্লেখ করেন, গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় যাওয়ার পথে গাজীপুর ইসলামি ইউনিভার্সিটির সামনে অটোরিকশায় ওঠার সময় একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাঁকে বাধা দেয়। পরে তাঁকে টেনেহিঁচড়ে গাছা থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে আনোয়ার হোসেন (২৮), নাদিম শেখ আদর (২৬), সোহেল রানা (২৫), মিঠুন (৩৫)সহ ৬ থেকে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর অভিযোগ, সেখানে কয়েকজন নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং সংবাদ কাভারেজের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়। লিখিত অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তাঁকে সামাজিকভাবে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে একজন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর তাঁর পরিচালিত ‘দেশ বর্ন’ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য এবং কনটেন্ট প্রচার করছেন বলে তিনি অভিযোগ করেছেন।
জীবন দেওয়ান উজ্জ্বলের দাবি, এসব কর্মকাণ্ডের ফলে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তাঁর পরিবারও মানসিক, সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এসব কনটেন্টের কারণে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি নিজেকে সাংবাদিক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচয় দিয়ে দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি উল্লেখ করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় ঢাকা প্রেসক্লাব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাব, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। একইভাবে কোনো সাংবাদিকের ওপর হামলা, হুমকি, হয়রানি কিংবা মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাঁরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যক্তিগত আক্রোশ, প্রতিহিংসা কিংবা কাউকে সামাজিকভাবে হেয় করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সাংবাদিক জীবন দেওয়ান উজ্জ্বল গাছা থানার অফিসার ইনচার্জের কাছে দেওয়া লিখিত অভিযোগে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, অভিযোগের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হোক। কবে সাংবাদিকদের দাবি ঘটনাটি সঠিক তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক। যেন কোন নিরাপদ ব্যক্তি ক্ষতিগ্রস্তের শিকার না হয়