শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটিয়ে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।এ সময় শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি। পাশাপাশি তারা নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ খেলাধুলা থেকে বাদ পড়ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন। প্রধানমন্ত্রী শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন। একজনের সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সময় কাটানোর মধ্য দিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চাকে উৎসাহিত করার বার্তা উঠে আসে।